25October

শীতের বনভোজন

POSTED BY: Admin

শীতের বনভোজন

শীতের ছুটিতে সবচেয়ে জনপ্রিয় আনন্দ হল বনভোজন। বাচ্চা থেকে বয়স্ক সবাই এতে অংশ নিয়ে থাকে। শহর থেকে দূরে কোথাও দিনব্যাপী ভ্রমণ সবার জন্যই আনন্দের। এই সময় বেশ কয়েক ধরণের গ্রুপ বনভোজন আয়োজন করে থাকে। যে গ্রুপের বনভোজনে আপনি থাকুন না কেন, আনন্দ পাওয়াটাই এখানে মুখ্য।  

শিক্ষা প্রতিষ্ঠানের বনভোজন

শীতের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষা সফর বা বনভোজনের আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের নতুন নতুন স্থান পরিচয়ের পাশাপাশি একসাথে আনন্দে সময় কাটানো শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সুন্দর শজ সম্পর্ক গড়ে তোলে। এ ধরণের পিকনিকে ক্যাটারারের সাথে চুক্তি করা যেতে পারে। তাহলে খাবার আয়োজনের চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়।

পারিবারিক বনভোজন

পরিবারের সবাই মিলে বনভোজনে যাওয়ার মজাই আলাদা। আত্নীয়-স্বজনসহ একদিন ঘুরতে গেলে নিজেদের মাঝে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভাই-বোনদের মাঝে বেশ মজার সময় কাটানো যায়। পারিবারিক সময় কাটাতে চাইলে রান্নার ভার ক্যাটারিং এর উপর ছেড়ে দেয়াটা বুদ্ধিমানের কাজ।

দূরে কাছে যেখানেই বনভোজনে যান না কেন, খাবার ব্যাপার অবশ্যই ক্যাটারিঙের উপর ছেড়ে দিবেন। যানবাহন এবং অন্যান্য সুবিধা আগে থেকে ঠিক করে রাখবেন। যে স্থানে ভ্রমণে যাবেন, সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে নিবেন। তাহলে অহেতুক অনেক ঝামেলা এড়িয়ে চলতে পারবেন।

এই শীতে আপনাদের বনভোজন আনন্দময় হোক।

ভালো ক্যাটারার খুঁজে পেতে নিয়মিত চোখ রাখুন https://eventor.com.bd তে.

আপনার প্রতিষ্ঠানটি আজই রেজিস্ট্রেশন করুন https://eventor.com.bd/accounts/signin

আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।