20October
বেবি শাওয়ার
POSTED BY: Admin
বেবি শাওয়ার
বেবি শাওয়ার হল পরিবার, আত্নীয়স্বজন এবং বন্ধুদের সাথে আগত সন্তান এবং মায়ের সাথে আনন্দময় কিছু সময় কাটানোর একটা ব্যবস্থা। আপনি ছোট্ট পরিসরে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করে একটা আনন্দঘণ স্মৃতি উপহার দিতে পারেন আপনার পরিবারকে।
ঐতিহ্যগত দিক দিয়ে দেখলে, সাত মাসের সময় হবু মা’কে বরণ করে নেবার রীতি বাঙ্গালি সংস্কৃতিতে অনেক পুরোনো ধারণা। সাধারণত খুব কাছের আত্নীয়স্বজন আর বন্ধুরা এইসব অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হয়। এই অনুষ্ঠানে আগত অতিথির তালিকা অবশ্যই হবু মা দ্বারা নির্ধারিত হবে। হবু মা অস্বস্তি বোধ করে এমন অতিথি আমন্ত্রণ না করা উচিত। যিনি মা হবেন তিনি এমনিতেই অনেক স্ট্রেসের ভিতরে থাকেন, এই অনুষ্ঠানটি তার স্ট্রেস রিলিফ করার জন্য হওয়া উচিত, তাকে নতুন করে স্ট্রেসে ফেলার জন্য করা উচিত নয়।
গেস্ট লিস্ট কনফার্ম করার পর লোকেশনের চিন্তা করা যেতে পারে। তবে বাসায় এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম ভেন্যু। বাসাটাকে পরিষ্কার করে রাখাই এই অনুষ্ঠানের সাজ। বাড়তি সাজের আড়ম্বর এড়িয়ে যাওয়া ভালো। তবে বাসায় কাজ করার মত কেউ থাকলে কিছু আইডিয়া নিয়ে বাসা সাজানোর কাজ শুরু করা যেতে পারে।
খাবারের জন্য অবশ্যই ক্যাটারিং ঠিক করা উচিত। বাসায় হবু’মা কে স্ট্রেস না দিয়ে বরং ক্যাটারিং এর ফিক্সড মেন্যুতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। খাবার ভ্যারাইটি খুব বেশি না করাই ভালো,যদি আয়োজন বাসায় হয়। কারণ পরিষ্কার করাটাও তখন এক বড় ঝামেলা হয়ে যায়।
বাসায় হোক বা রেস্টুরেন্টে, হবু’মা যেন থাকে সবসময়ই স্ট্রেসের বাইরে। আমন্ত্রিত অতিথিরা অবশ্যই হবু’মা কে সাহস যোগাবেন। এই অনুষ্ঠানে হবু’মা যেন কোনভাবেই স্ট্রেসে না পড়ে, তা দেখার দায়িত্ব পরিবারের সকলের।
গুছিয়ে সুন্দর পার্টি এরেঞ্জ করার সাজেশন পেতে নিয়মিত চোখ রাখুন https://eventor.com.bd তে.
আপনার প্রতিষ্ঠানটি আজই রেজিস্ট্রেশন করুন https://eventor.com.bd/accounts/signin
আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।