19October
বাজেট পার্টি
POSTED BY: Admin
বাজেট পার্টি
যে ধরণের পার্টিই হোক না কেন (বার্থ ডে পার্টি, বিবাহ বার্ষিকী, অফিস পার্টি বা অন্যকোন) সেখানে উপভোগ্য সময় কাটানোর পাশাপাশি খরচের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। পার্টি প্ল্যান করা মানেই ব্যাংক একাউন্ট খালি করে ফেলা নয়, বাজেটের মাঝে সুন্দর করে পার্টি এরেঞ্জ করাই বুদ্ধিমত্তার পরিচয় বহন করে।
সঠিক বাজেট করা
পার্টি এরেঞ্জমেন্টের জন্য একটি বাস্তবসম্মত বাজেট প্রয়োজন। বাজেট তখনি একটা বাস্তব রুপ পাবে, যখন আপনি ঠিক করতে পারবেন ঠিক কতজন আপনার গেস্ট হবেন। গেস্টের উপর নির্ভর করে আপনি ভেন্যু নির্বাচন করুন। পার্টি সেটআপ থেকে শুরু করে ক্লিনআপ পর্যন্ত সবকিছু আপনার বাজেটের মাঝে লিপিবদ্ধ করুন। পৃথক পৃথক বাজেট রাখুন ভেন্যু, ডেকোরেশন, খাবার এবং অন্যান্য আয়োজনের জন্য। আপনি আপনার বাজেটের মাঝে সবকিছু সিলেক্ট করবেন এবং এই বাজেটের বাইরে কোন স্টেপ আপনি নিবেন না। পার্টি আয়োজন করা মানে টেনশন নেয়া নয়, বরং আনন্দঘণ কিছু সময় পরিচিতজনদের সাথে কাটানো, সেটা মাথায় রাখুন।
ভেন্যু সিলেকশন
আপনার পার্টিতে ৫০ জন গেস্ট আসলে, ১০০ জনের ক্যাপাসিটির ভেন্যু আপনি দেখবেন না। ৫০জন ক্যাপাসিটির ভেন্যু আপনার অতিরিক্ত খরচ বাঁচিয়ে দেবে। ভেন্যু যদি ছোটও হয়, মন খারাপ করবেন না, অতিরিক্ত খরচের দিকে মনযোগী না হয়ে কোয়ালিটির দিকে মনযোগ দিন।
এন্টারটেইনমেন্ট
শুধু বড়দের পার্টি হলে আপনি ডি,জে আনতে পারেন। আর ফ্যামিলি পার্টি হলে আপনি একজন জোকারও নিয়ে আসতে পারেন। মিউজিক এবং জোকার উভয়ই আপনার পার্টির আনন্দ বাড়িয়ে দেবে।
ডেকোরেশন
বাজেট পার্টি মানে এই নয় যে আপনার পার্টি সুন্দর হবে না। পার্টির একটা থিম ঠিক করুন। থিম ঠিক করতে না চাইলে কালার ঠিক করুন। এই দুইয়ের কম্বিনেশন আপনার পার্টিকে একটা নতুন মাত্রা দিবে।
খাবার
অপ্রয়োজনীয় খাবার তালিকা থেকে বাদ দিন। অল্প সময়ের পার্টিতে ফুল তিন-চার কোর্সের খাবার রীতিমত অপচয়। বিভিন্ন ধরণের জুস রাখুন স্টার্টারে। মেইন কোর্স সিলেক্ট করুন আপনার বাজেটের মাঝে। দেশীয় মিষ্টি দিয়ে আপনার অনুষ্ঠানের ডেজার্ট পরবো সারুন।
মনে রাখবেন, পার্টি আপনি থ্রো করেছেন, আপনার বাজেটের মাঝেই আপনাকে সব করতে হবে। গুছিয়ে সুন্দর পার্টি এরেঞ্জ করতে নিয়মিত চোখ রাখুন https://eventor.com.bd তে.
আপনার প্রতিষ্ঠানটি আজই রেজিস্ট্রেশন করুন https://eventor.com.bd/accounts/signin
আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।