14October
ফটোগ্রাফার সিলেকশন
POSTED BY: Admin
আপনি একবার আপনার অনুষ্ঠানের ছবি তুলতে পারবেন। এরমানে আপনি চাইলেও একই অনুষ্ঠান, একই ভেন্যু বা একই অতিথি দিয়ে দ্বিতীয়বার করতে পারবেন না। তাই ফটোগ্রাফার একটি অনুষ্ঠানের প্রাণ। ফটোগ্রাফার সিলেকশনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অত্যন্ত জরুরী। একজন ভালো ফটোগ্রাফারের চাহিদা সবসময়ই বেশি এবং তার সময় পেতে আপনাকে অবশ্যই অনেক আগে থেকেই তাকে বুকড করে রাখতে হবে। ব্যক্তিগত সার্কেলের মাধ্যমে যোগাযোগ করে যোগ্য ফটোগ্রাফারের কাছে আপনি পৌঁছাতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে অনেক সাহায্য করতে পারে। কিন্তু দিনশেষে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। একজন ভালো, যোগ্য এবং বন্ধুভাবাপন্ন ফটোগ্রাফার আপনার এবং আপনার অনুষ্ঠানকে চমৎকার একটি ফ্রেমে বেঁধে রাখতে পারে। EVENTOR যাত্রা মূলত এব্যাপারে আপনাকে সহযোগীতা করার জন্যই।
ফটোগ্রাফার সিলেকশনের পর তার সাথে আপনাকে অবশ্যই বেশকিছু সময় ব্যয় করতে হবে। আপনি কি ধরণের ছবি পছন্দ করেন, আপনার ইভেন্টের সাজ কেমন হবে, আপনার সাজ কেমন হবে এইসব ব্যাপার অবশ্যই ফটোগ্রাফারের সাথে শেয়ার করে নিতে হবে। এইসব ব্যাপারে ফটোগ্রাফারের মতকে অবশ্যই মুল্যায়ন করতে হবে। আপনার ইভেন্টের ফটো এলবাম কেমন হবে তা নির্ভর করছে আপনার এবং আপনার ফটোগ্রাফারের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে।
একজন ফটোগ্রাফারের সব ছবি নিখুঁত হবে এটা আশা করা ঠিক হবে না। তবে ফটোগ্রাফারের সাথে আলোচনা করে সর্বোচ্চ নিখুঁত ছবি বের করে আনার দায়িত্ব কিছুটা আপনারও। ইভেন্টে উপস্থিত সদস্যদের সহযোগীতায় একটি ভালো ফটো এলবাম তৈরি হতে পারে।
একজন ফটোগ্রাফারের সাথে সাক্ষাৎকারে আপনার সব চাহিদা তাকে জানাতে হবে। সম্ভব হলে উদাহরণস্বরূপ কিছু ছবি আপনি তাকে দেখাতে পারেন। তাহলে ফটোগ্রাফার সেই চাহিদা পূরণের জন্য আপনার কি কি করনীয় তা আলোচনা করে ঠিক করে নিতে পারবেন। কি ধরনের লেন্সে কি ধরণের ছবি পাওয়া যাবে, সে সম্পর্কে আপনি জেনে না থাকলে তা জিজ্ঞেস করে জেনে নিবেন। আপনার ফটোগ্রাফি সম্পর্কে যে যে বিষয় জানা দরকার তা অবশ্যই জেনে নিবেন। একটি বিষয় মাথায় রাখবেন, এটা আপনার অনুষ্ঠান; তাই এটার সফলতার জন্য সবকিছু জানতে চাওয়া এবং আপনার ইচ্ছে মত আপনার চাহিদা পূরণ কোন অযৌক্তিক চাওয়া নয়। আপনার পছন্দমাফিক ছবির জন্য প্রয়োজনে ফটোগ্রাফারের পছন্দ মত কিছু পরিবর্তনের মানসিকতাও আপনার থাকতে হবে।
মনে রাখবেন, একজন ফটোগ্রাফারের কাছ থেকে সেরাটা বের করে আনতে হলে আপনার, আপনার পরিবার এবং আগত অতিথিদের সমান সহযোগীতা প্রয়োজন। আপনার জীবনের সবেচেয়ে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই একজন ফটোগ্রাফারের প্রয়োজন। আর ঐ বিশেষ দিনে আপনাদের সহযোগীতা একটি সুন্দর এবং স্মরনীয় ফটো এলবাম তৈরিতে সাহায্য করবে।
ফটোগ্রাফার এবং অন্যান্য সুবিধা একটি প্ল্যাটফর্মে খুঁজতে ভিজিট করুন https://eventor.com.bd
আপনার প্রতিষ্ঠানটি আজই রেজিস্ট্রেশন করুন https://eventor.com.bd/accounts/signin
আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।