22October

গ্রাজুয়েশন পার্টি

POSTED BY: Admin

গ্রাজুয়েশন পার্টি

আমাদের দেশে গ্রাজুয়েশন পার্টির খুব বেশি প্রচলন নেই। তাই কেউ যদি এরকম কোন পার্টি দিতে চায় তাকে অবশ্যই কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে। আমরা কিছু ফ্রেন্ডলি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি।

বাজেট তৈরি করুন

একাই গ্রাজুয়েশন পার্টির আয়োজন করবেন না কয়েকজন মিলে আয়োজন করবেন তা আগে ঠিক করতে হবে। সফল এবং কম খরচে গ্রাজুয়েশন পার্টি করতে হলে কয়েকজন মিলে করাই বুদ্ধিমানের কাজ। শুধুমাত্র গ্রাজুয়েট করা বন্ধুরা অতিথি হলে পার্টি আনন্দময় হতে পারে। যে কয়জন আয়োজক হবেন তারা বসে গেস্টের তালিকা এবং বাজেট নিয়ে আলাপ করে সব ঠিক করতে পারেন।

ভেন্যু

লোকেশন ঠিক করা গুরুত্বপূর্ণ ইস্যু। সবার জন্য সুবিধাজনক জায়গা ঠিক করতে হবে। তারপর বাজেটের উপর নির্ভর করে ভেন্যু ঠিক করতে হবে। এই ধরণের পার্টির জন্য খুব বড় রেস্টুরেন্টের দরকার নাই। মাঝারি ধরণের রেস্টুরেন্টের একটা পোর্শন আলাদা করে নিয়ে সুন্দরভাবে পার্টি আয়োজন করা যায়।

থিম ঠিক করা

পার্টির জন্য একটা থিম অবশ্যই ঠিক করতে হবে। সেটা হতে পারে যেকোন রঙ নির্ভর। তারপর সেটার উপর নির্ভর করে ড্রেস, ইনভাইটেশন, ফটোবুথ, খাবার সবকিছু ঠিক করা যেতে পারে।

তারিখ নির্ধারণ

এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ গ্রাজুয়েশন শেষ করার পর সবাই খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে যায়, এবং সবাইকে একসাথে পাওয়া যায় না। তাই সবাই মিলে একটা তারিখ নির্ধারণ করে ইনভাইটেশন পাঠাতে হবে। খেয়াল রাখতে হবে প্রায় সবাই যেন সেদিন উপস্থিত থাকে।    

ভেন্যু সাজানো

নিজেদের আইডিয়া এবং থিম কালার নিয়ে সবাই চিন্তা করতে পারেন। অল্প সময়ে নিজেদের মাঝে আইডিয়া নিয়ে আলাপ করে ভেন্যু কিভাবে সাজাবেন তা ঠিক করে ফেলতে পারেন। ভেন্যুর যেকোন একপাশে ফটোবুথ থাকতে পারে। সেখানে গ্রাজুয়েশন ক্যাপ, বিভিন্ন ধরণের মাস্ক, ছোট ছোট কোটেশন লিখা থাকতে পারে, যেগুলো ধরে সবাই ছবি তুলবে।

খাবার

সাধারণত বারবিকিউ সবাই পছন্দ করে এই ধরণের পার্টিতে। বিভিন্ন ধরণের জুস এবং বিভিন্ন ধরণের ডেজার্ট পার্টিতে নতুন মাত্রা দিতে পারে। আর যদি কারো বাসার ছাদে বা লনে এই ধরণের পার্টির আয়োজন করা হয়, তাহলে ক্যাটারারের সাথে যোগাযোগ করাই ভালো। বাজেটের মাঝে ক্যাটারার ঠিক করে ফেললে, খাবারের ঝামেলা নিয়ে চিন্তার কিছু থাকে না।

এই ধরণের পার্টি সফল করতে হলে সবার সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। সবাই একসাথে আনন্দ করার এই পার্টির মূল উদ্দেশ্য। তাই কেউ অহেতুক বেশি স্ট্রেস নিয়ে পার্টির আনন্দ থেকে বঞ্চিত হবেন না।

 গুছিয়ে সুন্দর পার্টি এরেঞ্জ করার সাজেশন পেতে নিয়মিত চোখ রাখুন https://eventor.com.bd তে.

আপনার প্রতিষ্ঠানটি আজই রেজিস্ট্রেশন করুন https://eventor.com.bd/accounts/signin

আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।