06October

কর্পোরেট ইভেন্ট ডিজাইন

POSTED BY: Admin

কর্পোরেট ইভেন্ট ডিজাইন সাধারণত আমন্ত্রিত অতিথি এবং দেশীয় সংস্কৃতির উপর নির্ভর করে। নিজেদের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে কর্পোরেট অনুষ্ঠানগুলো সাজালে দেশী-বিদেশী অতিথিরা যেমন আমাদের সংস্কৃতিকে জানতে পারবে তেমনি আমাদের দেশীয় সংস্কৃতির বিশ্বব্যাপী একটা বাজারও গড়ে উঠতে বড় ভূমিকা রাখবে। বেশকিছু বিষয় #team_eventor এর চিন্তায় এসেছে যা আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের সুবিধার জন্য উল্লেখ করতে চাই।

লাইটিং

যেকোন অনুষ্ঠানেই লাইটিং বা আলোকসজ্জা একটি বড় অংশ জুড়ে থাকে। আলোকসজ্জা আপনার অনুষ্ঠানের স্থানের চেহারাই পাল্টে দেয়। কর্পোরেট এন্ট্রেন্স, মূল হলের সাথে সাথে প্রতিটি টেবিলও লাইটিং এর মাঝে নিয়ে আসা যায়। আমাদের ট্র্যাডিশনাল বিয়েতে যে ধরণের লাইটিং আমরা ব্যবহার করি, সে ধরণের লাইটিং কর্পোরেট অনুষ্ঠানগুলোকে একটা ভিন্ন চেহারা এনে দিতে পারে। এটা আপনার দেশীয় সংস্কৃতির প্রচারের সাথে সাথে একটা স্বকীয়তা নিয়ে আসবে আপনার অনুষ্ঠানে।

খাবার

কর্পোরেট অনুষ্ঠানগুলোতে আমরা সাধারণত বিদেশী খাবার প্রাধান্য দেই। #team_eventor বিশ্বাস করে আমাদের দেশীয় খাবার যেকারো জিভে জল নিয়ে আসতে পারে। স্পাইস একটু কম দিয়ে দেশী খাবারের বাফেটের আয়োজন আপনার অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবে। স্টার্টার হিসাবে বিভিন্ন দেশীয় পিঠা, আর ডেজার্ট হিসাবে দেশীয় দই- মিষ্টি বাংলাদেশী হিসাবে আপনার পরিচয় বিদেশী অতিথিদের কাছে তুলে ধরবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা এখন বিশ্বব্যাপী। কর্পোরেট অনুষ্ঠানের কর্মীরা তাদের বিভিন্ন ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারে তাদের অবস্থান উল্লেখ করে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে হ্যাশ-ট্যাগ করে। এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে ভালো ব্যবসায়ীক অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে। ইভেন্ট ফার্ম নিজেরা উদ্যোগ নিয়ে ফটো বুথ করতে পারে নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব ছবি কোম্পানির প্রচার প্রসারে সহায়তা করবে।

অন্যান্য

প্লাস্টিকের সর্বোচ্চ কম ব্যবহার আপনার অনুষ্ঠানকে নতুন মাত্রা দিতে পারে। আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত, এরকম ঘোষণা আপনার কর্পোরেট হাউজকে এনে দেবে নতুন মাত্রা। এন্ট্রেন্সে বড় করে ওয়াইফাই কিউআর কোড থাকলে সেটা আপনার অনুষ্ঠানের ভিন্নতার আমেজ এনে দেবে।

আমন্ত্রিত অতিথিদের জন্য ছোট্ট উপহার আপনার অনুষ্ঠানকে অনেকের কাছে স্মরণীয় করে রাখবে।

আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd