13October

কখন আপনি ভেন্যু সার্চ শুরু করবেন?

POSTED BY: Admin

আপনি কি কোন ইভেন্ট আয়োজন করতে যাচ্ছেন? তাহলে শুরুতেই আপনাকে একটি ভেন্যু পছন্দ করতে হবে। আর ভেন্যু শুধু পছন্দ হলেই হবে না, আপনার নির্ধারিত তারিখে আপনার কাঙ্ক্ষিত ভেন্যুটি ফাঁকা আছে কিনা সেটা দেখাও সমান গুরুত্বপূর্ণ। EVENTOR যাত্রা মূলত এব্যাপারে আপনাকে সহযোগীতা করার জন্যই।

আপনি যত দ্রুত আপনার অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করতে পারবেন, তত দ্রুতই আপনি আপনার কাঙ্ক্ষিত ভেন্যুর বুকিং সম্পন্ন করতে পারবেন। যত দেরি হবে একটি তারিখ নির্ধারণ করতে, আপনার কাঙ্ক্ষিত ভেন্যু পাবার সম্ভাবনা ততই কমতে থাকবে। এটা মাথায় রাখতে হবে যে বিয়ের মৌসুম গুলোতে (আমাদের দেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী) শুক্রবার এবং শনিবার কাঙ্ক্ষিত ভেন্যু পাবার জন্য আপনাকে অন্তত ৬ মাস আগেই প্রস্তুতি নিতে হবে। বাকি বিষয়গুলো যেমন ইভেন্ট প্ল্যানিং, স্টেজ, ফুল এবং অন্যান্য সাজ ইত্যাদি ব্যাপারে ১-২ মাসের মাঝে প্রস্তুতি নিলেই হবে।  

বিয়ে

বিয়েতে অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। ভেন্যু কোথায় হবে, খাবার মেন্যু কি হবে, মেক-আপ কোথায় হবে, স্টেজ কেমন হবে, ফটোগ্রাফার কে হবে, গেস্ট কতজন থাকবে এরকম নানা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। কার কারো কাছে ভেন্যুটাই মুখ্য থাকে। তাই তারা ভেন্যুর সম্ভাব্য ফাঁকা তারিখ অনুসারে তাদের প্রোগ্রামের তারিখ নির্ধারণ করে ফেলে। আর কারো কারো পরিবার, আত্নীয়-স্বজন সবার সুবিধাজনক সময় নিয়ে ভাবতে হয়। সেক্ষেত্রে অনুষ্ঠানের তারিখ এবং ভেন্যু উভয়ই একটা অনিশ্চিত অবস্থার মাঝে থাকে। তারপরও আমাদের সাজেশন অন্তত ৬ থেকে ৮ মাস আগে বিয়ের সম্ভাব্য তারিখ ঠিক করা এবং এই সময়ের মাঝে ভেন্যু নিয়ে একটু স্টাডি করা । পছন্দনীয় ভেন্যুর তারিখ এবং আপনার সম্ভাব্য বিয়ের তারিখ এক হয়ে গেলে আপনি অনেক এগিয়ে গেলেন। ২-৩ মাস আগেই আপনার গেস্ট লিস্ট করে ফেলুন। সে অনুযায়ী আপনার বিয়ের কার্ড ছাপানোর কাজ সম্পন করুন। ৩ থেকে ৪ সপ্তাহ আগেই আপনি আপনার অতিথিদের আমন্ত্রণ করা সম্পন্ন করুন। স্টেজ, খাবার, ফটোগ্রাফার এবং সাজানোর অন্যান্য ব্যাপারগুলো একমাসের মাঝেই নির্ধারণ করে ফেলুন।

জন্মদিন এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠান

জন্মদিন, বিবাহ বার্ষিকী, বেবি শাওয়ারের মত অনুষ্ঠান এখন আমাদের দেশে নিয়মিতই আয়োজিত হয়। এইসব অনুষ্ঠান করার অন্তত ৬ সপ্তাহ আগে ভেন্যু ঠিক করা উচিত। না হলে কাঙ্ক্ষিত তারিখে আপনি আপনার কাঙ্ক্ষিত ভেন্যু নাও পেতে পারেন। এক্ষেত্রে ভেন্যু সাধারণত পার্টিতে উপস্থিত মানুষের সংখ্যার উপর নির্ভর করে। ছোট, ছিমছাম ভেন্যু আপনার পারিবারিক অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলবে। স্টেজ এবং ফটোগ্রাফারের কথা মাথায় রাখবেন অবশ্যই। এক্ষেত্রে একজন ইভেন্ট প্ল্যানার আপনার অনুষ্ঠানকে আরো আকর্ষনীয় করে তুলতে পারে।

দেশী এবং আন্তর্জাতিক কনফারেন্স

দেশী এবং আন্তর্জাতিক কনফারেন্স আয়জনের প্রথম ধাপ হচ্ছে ভেন্যু ঠিক করা। অন্তত ১ বছর আগে ভেন্যু ঠিক করে তারপর কনফারেন্স আয়োজনের কাজ শুরু করা উচিত। কনফারেন্স এর ক্ষেত্রে ভেন্যু, স্থান, সময় (বছরের কোন সময় আপনি আয়োজন করবেন) একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু মিলিয়ে কনফারেন্স এর জন্য কাঙ্ক্ষিত ভেন্যু পাওয়া একটু কষ্টকর বটে। ভেন্যু ঠিক হবার সাথে সাথেই একটি “টু ডু লিস্ট” করে ফেলুন। তারপর আপনার কাঙ্ক্ষিত কাজ শুরু করুন।

কর্পোরেট মিটিং

আপনি যদি কোম্পানির বাৎসরিক সেলস মিটিং এর জন্য ভেন্যু ঠিক করতে চান, তাহলে আপনাকে খুব বেশি সময় ব্যয় করতে হবে না। ২-৩ সপ্তাহের মাঝেই কর্পোরেট ভেন্যু সহজেই খুজে পাওয়া যায়। একজন ইভেন্ট প্ল্যানারের হাতে আপনি সবকিছু সঁপে দিতে পারেন নিশ্চিন্তে।

ভেন্যু এবং অন্যান্য সুবিধা একটি প্ল্যাটফর্মে খুঁজতে ভিজিট করুন https://eventor.com.bd

আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।