24October
শীতের বার-বি-কিউ
POSTED BY: Admin
শীতের বার-বি-কিউ
শীতের দিনে বাড়ির ছাদে বা উঠানে বার-বি-কিউ, ভাবতেই কেমন লাগছে না? শীতের দিন চলে আসছে। করোনা ভাইরাসের কারণে অনেক আয়োজন সীমিত আকারে চলছে। বার-বি-কিউ পার্টিও আমাদের পরিচিত আত্নীয়-স্বজন আর বন্ধুবান্ধবের মাঝেই সীমাবদ্ধ থাকুক। আমাদের কাছের প্রতিবেশীকেও আমরা দাওয়াত করতে পারি।
ছুটির দিনে আয়োজন করলে সবার বিকালের মাঝেই উপস্থিত হওয়া উচিত। তাহলে নিজেদের মাঝে গল্প করার সময় পাওয়া যাবে। নিজেরা মিলে ফ্রেশ ভেজিটেবল সালাদ তৈরি করা যেতে পারে । ভেজিটেবল বার-বি-কিউ এর জন্য বড় কিউব করে সবজি কেটে নেয়া যায়। নিজেদের মাঝে পার্টি হলে এই মজা গুলো সবাই মিলে ভাগ করে নেয়া যায়। বড় কিছু কর্ণ (ভুট্টা) রাখা যেতে পারে। এগুলো গ্রিল হিসাবে খেতে মজা লাগবে।
পার্টিতে বাচ্চাদের খেলার জন্য কিছু আয়োজন করে রাখতে হবে। তাহলে ওরা বড়দের আড্ডায় বিরক্ত করতে কম আসবে। ডট বোর্ড, কার্ড, ক্যারাম, দাবা এই ধরণের ইনডোর গেম গুলো থাকলে পার্টির সময়টুকু খুব মজায় কাটবে আশা করা যায়।
সফট ড্রিংকস আর ডেজার্ট রাখতে কেউ ভুলবেন না যেন। আপনার বার-বি-কিউ পার্টি আনন্দময় হোক।
গুছিয়ে সুন্দর পার্টি এরেঞ্জ করার সাজেশন পেতে নিয়মিত চোখ রাখুন https://eventor.com.bd তে.
আপনার প্রতিষ্ঠানটি আজই রেজিস্ট্রেশন করুন https://eventor.com.bd/accounts/signin
আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।