15October
কিভাবে আপনার ঘরোয়া ইভেন্টকে আকর্ষণীয় করে তুলবেন
POSTED BY: Admin
কিছু কিছু পদক্ষেপ আপনার ঘরোয়া অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় এবং মজার করে তুলতে পারেন। একটি ভালো আয়োজন করতে হবে আপনাকে অবশ্যই পর্যাপ্ত সময় দিতে হবে এবং কিছু কষ্ট সহ্য করতে হবে। আপনার আপনার এই প্রক্রিয়াকে একটু সহজ করে দিতে চাই।
১। আপনি হোস্ট। আপনাকেও আপনার ইভেন্ট উপভোগ করতে হবে। কিছু স্ট্রেস থেকে বেড়িয়ে এসে অনুষ্ঠানটি আপনারও উপভোগ করা উচিত। ইভেন্ট শুরুর আগেই ঐ দিনের প্রয়োজনীয় কাজগুলো আপনি লিস্ট করে ফেলুন। ইভেন্টের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগেই কিনে রাখুন। লিস্টের সব কাজ শেষ হয়েছে কি না তা আগেই চেক করে নিন। ইভেন্টের দিন আপনি নির্ভার থাকুন।
২। ইভেন্ট আপনার বাসায় হলে চেষ্টা করুন কিছু আইটেম আগেই রান্না করে ফ্রিজে রাখার জন্য। তাহলে ইভেন্টের দিন আপনার চাপ কমে যাবে। ড্রিংকস এর জন্য আলাদা করে কিউব আইসের ব্যবস্থা করতে পারেন। আর খাবার বাইরে থেকে আনা হলে আগেই অতিথি বিচার করে মেন্যু ঠিক করে খাবার অর্ডার করুন। খাবার শেষে ডেজার্ট হিসাবে দই, মিষ্টি বা আইসক্রিম রাখতে ভুলবেন না।
৩। কিছু কিছু মজার খাবার আপনি তৈরি করতে পারেন। চীজ বল, চিকেন উইংস, ফিশ বল, চিজ কেক, ফিংগার টাইপ চিকেন, বা এই ধরণের খাবার বাচ্চাসহ সবাইকে আলাদা আনন্দ দিতে পারে।
৪। আপনার বাসা ইভেন্টের আগেরদিন পরিষ্কার করে রাখুন। তাহলে ইভেন্টের দিন কিছুটা চাপমুক্ত থাকতে পারবেন। ইভেন্তের দিন বাসা পরিষ্কার করে সাজান খুবই কষ্ট সাধ্য হয়ে পড়ে।
৫। বাচ্চা-বড় সবাই ভিন্ন সাজে ছবি তোলার জন্য কিছু মাস্ক বাজার থেকে কিনতে পারেন। আবার নিজেরা কিছু কস্টিউম তৈরিও করতে পারেন। এটা আপনার অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলবে।
৬। অনুষ্ঠানের সাথে মিল রেখে হাল্কা আওয়াজে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে পারেন।
ঘরোয়া অনুষ্ঠান শুধু আমন্ত্রিত অতিথিরা উপভোগ করবে আর আপনি শুধু আপ্যায়ন করবেন এমনটি নয়। পরিবারের সবার মাঝে কিছু কিছু দায়িত্ব ভাগ করে দিন। তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন ঘরোয়া অনুষ্ঠান উপভোগ করার সম্পূর্ণ অধিকার আপনারও রয়েছে।
ক্যটারিং এবং এই সম্পর্কিত সেবা পেতে নিয়মিত চোখ রাখুন https://eventor.com.bd
আপনার প্রতিষ্ঠানটি আজই রেজিস্ট্রেশন করুন https://eventor.com.bd/accounts/signin
আপনাদের যেকোন পরামর্শ পাঠাতে পারেন support@eventor.com.bd এই ইমেইলে।